আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদি আরামকোতে হামলায় ইসরাইলকে দায়ী করল ইরান

আমার দেশ অনলাইন

সৌদি আরামকোতে হামলায় ইসরাইলকে দায়ী করল ইরান
ছবি: সংগৃহীত

সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। একে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান আখ্যা দিয়েছে তেহরান।

সামরিক সূত্রের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, ‘আরামকোর ওপর হামলাটি ছিল ইসরাইলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করছে, তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে নেওয়াই ইসরাইলের উদ্দেশ্য।’

বিজ্ঞাপন

ওই সূত্র তাসনিম নিউজকে বলেছে, ‘ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ও ইসরাইলি স্বার্থ, স্থাপনাকে নিশানা করবে এবং এ পর্যন্ত অনেকগুলোতে হামলাও চালিয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল না।’ সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন