আজকেই হরমুজ চুক্তির সম্ভাবনা

আজকেই হরমুজ চুক্তির সম্ভাবনা

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তের রয়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ বৃস্পতিবার দিন শেষে চুক্তির ঘোষণা করা হতে পারে।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ‘আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি চুক্তি ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে। তবে এখনও এক বা দুটি বিষয় সমাধান করা বাকি আছে। কিন্তু তার মতে, সেগুলো ততটা জটিল নয়।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সম্ভবত মূল বিষয়টি হলো হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ ও নৌযানগুলোর গতিপথ। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই বিষয়ে একমত হয়েছে এবং এখন তারা জাহাজ ও নৌযান চলাচলের জন্য নতুন পথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়েও একমত হচ্ছে।

হরমুজ নিয়ে বেশ কিছু বিষয়ে বিতর্ক রয়েছে, যার মধ্যে ইরান প্রাথমিকভাবে যে টোল আরোপের কথা বলছিল তাও অন্তর্ভুক্ত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন