আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।

এর আগে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে।

ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ওই ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়, যা দূর থেকেও দৃশ্যমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...