মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান-পাকিস্তান

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান-পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইসলামাবাদ ও তেহরান। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে দুই দেশ। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পার্লামেন্টের স্পিকার ডঃ মোহাম্মদ বাগের গালিবাফের বৈঠকের পর দেয়া বিবৃতিতে এসব কথা জানানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের নিন্দা জানায়। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার হয়েছে।

তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অন্যদিকে, সম্প্রতি ইরান-ইসরাইল যুদ্ধে সময় তেহরানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন