যুক্তরাষ্ট্র যদি হুমকি ও নৌ অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালির অবরোধ আরো কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর সতর্ক করে বলেন, অবরোধ তুলে নেওয়া না হলে অন্যান্য প্রণালি ও সংকীর্ণ পথও বন্ধ করে দেওয়া হবে।
আইআরএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে জোলঘাদর বলেন, এই অবরোধের মূল্য বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও মার্কিন নাগরিকদের দিতে হবে।
বিজ্ঞাপন
এদিকে, ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


