মালয়েশিয়া সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহীম বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায়, পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে আমার পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছি এবং পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে বলে মালয়েশিয়া আশা করছে।

আগামী শুক্রবার (৯ মে) মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে উভয়পক্ষের কর্তৃপক্ষের মাঝে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলতি বছরের আরও পরের দিকে মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন