ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
আল জাজিরা

পশ্চিম তীরে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস, কালকিলিয়া ও তুলকারম এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কেবল অধিকৃত পশ্চিম তীরেই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়টি জানায়, গাজায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবিরগুলোতে ইসরাইলি বাহিনীর নিয়মিত অভিযান চালাচ্ছে। বিভিন্ন গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও হামলার কারণেই এই প্রাণহানির ঘটনাগুলো ঘটছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন