ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। বরং আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেহরান। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং সংঘাত বন্ধের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
পরমাণু ইস্যুতে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী ইরান তার দায়বদ্ধতা মেনে চলবে। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও তিনি আন্তর্জাতিক আইনের কাঠামো অনুসরণের কথা জানান।
বিজ্ঞাপন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালনে সক্ষম।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


