মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪
আল জাজিরা

মিয়ানমারের সাগাইং অঞ্চলের সোয়েল লে ওহ গ্রামে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

বিরোধী সংগঠন সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপ (সিডিএসওএম) জানিয়েছে, একটি যুদ্ধবিমান বিহার প্রাঙ্গণে বোমা হামলা চালায়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় এক বাসিন্দার বরাতে জানা গেছে, বৌদ্ধ ধর্মীয় একটি অনুষ্ঠান উপলক্ষে বিহার ও আশপাশে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলে।

মিয়ানমারের সামরিক সরকার হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তারা বরাবরই দাবি করে আসছে, সামরিক বাহিনী কেবল বৈধ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সাগাইং অঞ্চলটি সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অন্যতম প্রধান ঘাঁটি। জাতিসংঘের তদন্ত সংস্থা আইআইএমএম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বিমান হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন