আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনকে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

এনবিসি

ইউক্রেনকে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

প্রেসিডেন্ট ক্ষমতা ব্যবহার করে এই প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো জোটের মাধ্যমে এ অস্ত্র পাঠানো হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাঠানোর বিষয়ে ন্যাটো জোট ও ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের নতুন একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, খরচ দেবে জোট।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, আমরা অস্ত্র পাঠাচ্ছি ন্যাটোকে, আর ন্যাটো এসব অস্ত্রের দাম ১০০ শতাংশ পরিশোধ করছে। সুতরাং, আমরা যা করছি তা হল, যে অস্ত্রগুলো বাইরে যাচ্ছে সেগুলো ন্যাটোর কাছে যাচ্ছে। এরপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে আর অস্ত্রগুলোর মূল্যও ন্যাটো পরিশোধ করবে।

এসব অস্ত্রের মধ্যে থাকতে পারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট, তবে কোন অস্ত্র চূড়ান্তভাবে দেওয়া হবে—সে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে একটি বৈঠকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন