চরম বিপদেও আমি বিচলিত হই না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

চরম বিপদেও আমি বিচলিত হই না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি বিপজ্জনক পদে থাকা সত্ত্বেও তিনি বেশ স্বাভাবিক জীবনযাপন করেন। বলেন, তিনি ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত কোনো ব্যক্তি নন। চরম বিপদেও তিনি বিচলিত হন না বলে দাবি করেন ট্রাম্প। নৈশভোজে গুলির ঘটনা তাকে কতটা প্রভাবিত করছে, এমন প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে ভাবতে পছন্দ করি না। এটা একটা বিপজ্জনক জীবন হওয়া সত্ত্বেও আমি বেশ স্বাভাবিক জীবনযাপন করি। আমার মনে হয়, যতটা ভালোভাবে সামলানো যায়, আমি ততটাই সামলাই।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় আরো অনেকেই আছেন, আপনি এমন অনেক গল্প পড়েন যেখানে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। আমি কোনো বিকারগ্রস্ত নই। আমি বিষয়টাকে ঠিক সেভাবেই নিই। আমি দেশের জন্য এটা করি। অন্য কোনো কারণে এটা করছি না।’

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তিনি চমৎকার কাজ করছেন।’

তিনি বলেন, ‘মেলানিয়া আমাকে বহুবার বলেছেন, আপনি একটি বিপজ্জনক পদে আছেন, কিন্তু এটা তার ক্ষেত্রেও প্রযোজ্য। এটা তার জন্যও বিপজ্জনক।’

ট্রাম্প ঘটনার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা আজ রাতে সেখানে বসেছিলাম। আমরা শব্দটা শুনেছিলাম। সেটা হয় একটা ট্রে অথবা একটা বুলেটের শব্দ ছিল। আমি আশা করছিলাম ওটা একটা ট্রে হবে, কিন্তু তা ছিল না। আমাদের কিছু অত্যন্ত সাহসী ভ্যক্তি চমৎকার কাজ করেছেন। তাই আমরা তাদের নিয়ে খুব গর্বিত এবং তাদের কাজে সন্তুষ্ট।’

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন