পাকিস্তান-ভারত নিজেরাই সমস্যার সমাধান করবে বললেন ট্রাম্প

পাকিস্তান-ভারত নিজেরাই সমস্যার সমাধান করবে বললেন ট্রাম্প

কাশ্মীরে হামরার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ নিজেরাই তাদের সমস্যার সমাধান করবে। শুক্রবার ভ্যাটিকানে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ট্রাম্প জানান, তিনি পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠজন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের তিনি বলেছেন, পাকিস্তান ও ভারত কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চালিয়ে আসছে, সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। তারাই কোনো না কোনোভাবে বিষয়টির সমাধান করবে, আমি নিশ্চিত।

২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

দ্য ওয়ারের প্রতিবেদন অনুসারে, তিনি বারবার কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘বিস্ফোরক পরিস্থিতির’ ওপর ‘যথাসম্ভব মধ্যস্থতা করার বা কিছু করার’ ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন