ইরানি জাহাজে হামলাকারী মার্কিন সাবমেরিনে ছিলেন ৩ অস্ট্রেলিয়ান

ইরানি জাহাজে হামলাকারী মার্কিন সাবমেরিনে ছিলেন ৩ অস্ট্রেলিয়ান

শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজে হামলাকারী পারমাণবিক শক্তিচালিত মার্কিন সাবমেরিনে ছিলেন তিন অস্ট্রেলিয়ান নাগরিক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা সাধারণত এ ধরনের বিষয় নিশ্চিত করি না, তবে আমাদের জাতীয় নিরাপত্তা কমিটির [জাতীয় নিরাপত্তা কমিটি] বৈঠক এবং জনস্বার্থ বিবেচনা করে আমি নিশ্চিত করছি, জাহাজটিতে তিন অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। তবে আমি এটাও নিশ্চিত করছি, কোনো অস্ট্রেলিয়ান কর্মী ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপে অংশগ্রহণ করেননি।’

বিজ্ঞাপন

আলবানিজ আরো জানান, তিন দেশীয় সামরিক জোট ‘অকাসের’ অংশ হিসেবে মিত্র বাহিনীর সাবমেরিনে অভিজ্ঞতা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার ওই তিন সদস্য সেখানে অবস্থান করছিলেন।

ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে কমপক্ষে ৮৭ জন ইরানি নাবিক নিহত হন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন