নতুন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নতুন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নতুন দুটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুটি নতুন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলোর ‘শক্তিশালী যুদ্ধ ক্ষমতা’ রয়েছে। খবর আল জাজিরার।

উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শনিবারের পরীক্ষায় দেখা গেছে যে ক্ষেপণাস্ত্রগুলো আক্রমণাত্মক ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আকাশ লক্ষ্যবস্তুর প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম।

বিজ্ঞাপন

তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কী বৈশিষ্ট্য, তা বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, এগুলোর কার্যপ্রণালি ও সাড়াদানের পদ্ধতি অনন্য। বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।

এমনকি কোথায় এ পরীক্ষা চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

কেসিএনএ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি আকাশসীমায় লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর। কেসিএনএর প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, আকাশে ছুটে গিয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র। অন্য এক ছবিতে দেখা যায়, একজন সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কিম জং-উনকে বিস্তারিত জানাচ্ছেন।

এরআগে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে কয়েকজন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করলে তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন