রাজনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী ইরান: ট্রাম্প
ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন করে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে ইরান।

তিনি বলেন, ‘ইরান আমাদের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্য খুবই আগ্রহী এবং তারা সব ধরনের চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর খুব কঠোর হামলা চালিয়েছে। তবে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানে নিহতদের জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রেখেছিল।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আবার আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন। এই আলোচনায় আগের সমঝোতা বাস্তবায়ন, দুই দেশের বিরোধ এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...