ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য: চীন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলি লারিজানিকে হত্যা করায় ইসরাইলের কঠোর নিন্দা জানিয়েছে চীন। এই হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের সব সময় বিরোধিতা করে এসেছি। ইরানের রাষ্ট্রনেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আরো বেশি অগ্রহণযোগ্য।’

বিজ্ঞাপন

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তাপ্রধান আলি লারিজানি হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...