চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যৌথ আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই প্রস্তাব দেন।
পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, শান্তি চাইলে আলোচনায় বসতে হবে, শুধু সন্ত্রাস নয়—কাশ্মীরসহ সব ইস্যুতে।
তিনি জানান, মার্কিন সিনেটর মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে কাশ্মীর সমস্যা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবদান উঠে আসে। দার বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়।
সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি একতরফাভাবে বাতিল করা যাবে না। পাকিস্তানের পানির ভাগ আটকে রাখার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য।
ইসরাইল প্রসঙ্গে দার জানান, পাকিস্তানের কোনো স্বীকৃতি পরিকল্পনা নেই। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সংস্কার ও আন্তর্জাতিক মঞ্চে ওআইসির যথাযথ প্রতিনিধিত্ব দাবি করেছে পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

