ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ছবি: আল জাজিরা

মার্কিন সিনেটের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল নিয়ে বিতর্ক শুরুর প্রস্তাব আটকে দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে বিলটি নিয়ে বিতর্ক শুরু করার প্রস্তাব ৫০-৪৬ ভোটে আটকে যায়। ১০০ সদস্যের সিনেটে বিতর্ক শুরু করতে প্রয়োজন ছিল ৬০ ভোট। ফলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেটের বড় অংশ অনুমোদনের পথ আপাতত আটকে গেছে।

ডেমোক্র্যাট সিনেটররা শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধেরই বিরোধিতা করেনি বরং এমন বিধানগুলোরও বিরোধিতা করেন-যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনীকে আরো ঘনিষ্ঠভাবে একীভূত করবে।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করছে। একই সঙ্গে বিলটিতে এমন কিছু ধারা রাখা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করবে। এ ছাড়া প্রস্তাবিত পেন্টাগনের বাজেটের আকার নিয়েও আপত্তি তুলেছেন তারা।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক স্কামার ভোটের আগে বলেন, এই বিল পাস হলে তা ট্রাম্প প্রশাসনের জন্য কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ‘অনুমতিপত্র’ হয়ে দাঁড়াবে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...