বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।
হুসেইন আল-এজ্জি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সানা যদি বাব আল-মানদেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে সমগ্র মানবজাতি ও জিন মিলেও তা খুলতে সক্ষম হবে না।’
তিনি আরো বলেন, ‘তাই ট্রাম্প এবং তার সহযোগী বিশ্বের উচিত হবে অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সকল কার্যকলাপ ও নীতি বন্ধ করা এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করা।’
বাব আল-মানদেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এটি নৌ-চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ, যা সামুদ্রিক যান চলাচলকে সুয়েজ খালের দিকে পরিচালিত করে।
এটি বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, বিশেষ করে উপসাগর থেকে ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি এবং রাশিয়ার তেলসহ এশিয়াগামী বিভিন্ন পণ্যের পরিবহনের জন্য।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানি জাহাজের ওপর অবরোধ বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের