আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে ৯০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

আমার দেশ অনলাইন

বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে ৯০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ অব্যাহত রেখেছে ইসরাইল। গত জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার বলেন, ‘২০২৬ সালের শুরু থেকে ব্যাপক হারে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। বসতি স্থাপনকারীরদের হামলা ধ্বংসযজ্ঞ এবং প্রবেশাধিকারে বিধিনিষেধের কারণে বাস্তুচ্যুতির বেশির ভাগ ঘটনা ঘটেছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ২০ জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত ইসরাইলি বসতি স্থাপনকারীরা ৫০টিরও বেশি হামলা চালিয়েছে। এর ফলে হতাহত, সম্পত্তির ক্ষতি অথবা উভয় ধরনের ক্ষয়ক্ষতিই ঘটেছে।

তিনি অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতির অবনতিশীলতার কথাও তুলে ধরেন, যেখানে প্রাণহানি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘মনে রাখবেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সব পক্ষকে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...