যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা করেছে পুলিশের ছদ্মবেশে একদল বন্দুকধারী। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন আরেক আইনপ্রণেতা ও তার স্ত্রী। শনিবার ভোরে মিনেসোটা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।

এ হামলাকে একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্ক। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার।

ওয়াল্টজ জানিয়েছেন, হামলাকারী নিজেকে পুলিশের ছদ্মবেশে পরিচয় দিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলির পর তারা পালিয়ে যায়। হামলাকারীকে ধরতে বড় পরিসরে অভিযান শুরু হয়েছে।

এ ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে অঙ্গরাজ্যের পুলিশ। পরে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, এটি অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা। আমেরিকার যুক্তরাষ্ট্রে এমন ভয়ংকর সহিংসতা সহ্য করা হবে না। খোদা মিনেসোটার মহান জনগণের সহায় হোন, একটি সত্যিকারের মহান জায়গা!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন