ইসরাইলের আগ্রাসন সমর্থন করে ট্রাম্পের পোস্ট

আমার দেশ অনলাইন

ইসরাইলের আগ্রাসন সমর্থন করে ট্রাম্পের পোস্ট
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল ‘যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র এবং তারা জয়লাভ করতে জানে।’ নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরাইলের প্রশংসা করে এমন পোস্ট দিয়েছেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লেখেন ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘তারা (ইসরাইল) সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত ও চাপের মুহূর্তে অন্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়ে দিলেও, ইসরাইল কঠোরভাবে লড়াই করে এবং জয়লাভ করতে জানে!’।

লেবাননে আর বোমা হামলা নয়, ইসরায়েলকে এমন কথা বলার একদিন পর ট্রাম্প এ পোস্ট দিলেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন