আফগানিস্তানে আবারো ভূমিকম্প

আফগানিস্তানে আবারো ভূমিকম্প

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার সময় দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। ৬ দিনে আফগানিস্তানে এটি তৃতীয় ভূমিকম্প। খবর বিবিসির।

বৃহস্পতিবার রাতে নানগারহার ও কুনার প্রদেশে ওই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপরই আতঙ্কে আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসে লোকজন।

বিজ্ঞাপন

ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে ১৭ জনকে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২শ’ ছাড়িয়ে গেছে। এরআগে মৃতের সংখ্যা এক হাজার ৪০০ বলে জানিয়েছিল তালেবান সরকার। পরে বৃহস্পতিবার জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে।

এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। তবে পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা।

অন্যদিকে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে ৬ হাজার ৭শ’র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮৪ হাজার বাসিন্দা।

রোববারের ভূমিকম্প ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর মধ্যে একটি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন