বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস। সংস্থাটির একটি এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর মেলবোর্ন থেকে ফ্রান্সের টুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে। যা ইতিহাসে দীর্ঘতম দূরত্বে অবিরাম উড্ডয়নের রেকর্ড।
বিমানটি ২৭ জুলাই স্থানীয় সময় বিকেল ৫ টা ২৭ মিনিটে মেলবোর্ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর ২৮ জুলাই ফ্রান্সের টুলুজে সফলভাবে অবতরণ করে।
এটি ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির অংশ হিসেবে। এর মাধ্যমে ২০২৭ সালের অক্টোবর মাস থেকে সিডনি-লন্ডন নিয়মিত সরাসরি বাণিজ্যিক ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত জ্বালানি ট্যাংকসংবলিত বিমানটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে কোনো বিরতি ছাড়াই গন্তব্যে পৌঁছায়।
এয়ারবাসের তথ্যমতে, এ ফ্লাইটটি ২০০৫ সালে বোয়িং ৭৭৭-২০০এলআরের ২২ ঘণ্টা ৪২ মিনিটের আগের রেকর্ড ভেঙেছে। ফ্লাইটটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ৩৬ লাখের বেশি মানুষ এর গতিপথ অনুসরণ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


