আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান সেনাবাহিনী

আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার জানায়, তারা আফগানিস্তানে কোনো হামলা চালায়নি। সীমান্তবর্তী এলাকায় রাতের অভিযানে ১০ জন নিহত হওয়ার যে অভিযোগ তালিবান সরকার করেছে, পাকিস্তান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিটিভি–তে প্রচারিত বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি বলেন—

বিজ্ঞাপন

“পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়নি। অন্তর্বর্তী আফগান সরকারের অভিযোগ ভিত্তিহীন।”

তালিবান প্রশাসনের দাবি, এ হামলায় বেসামরিক লোকজন নিহত হয়েছে, এটা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি বলেন, “পাকিস্তান যখন আক্রমণ করে, তা প্রকাশ্যেই করে। আমাদের যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, আফগানদের বিরুদ্ধে নয়।” তিনি আরও জানান, আফগান মাটিতে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো সংলাপ হবে না। এই অভিযোগ-প্রত্যাখ্যান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই সামনে এলো।

সূত্র: আনাদোলু নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন