ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে পাকিস্তানে বিজয়োল্লাস

ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে পাকিস্তানে বিজয়োল্লাস

যুদ্ধবিরতির খবরে পাকিস্তানের বিভিন্ন শহরে স্বস্তি ও উচ্ছ্বাস করেছেন সাধারণ মানুষ। ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে লাহোর, ইসলামাবাদ, মুজাফফরাবাদসহ নানা অঞ্চল। রোববার সকালে তারা বিজয়োল্লাস করেন।

বিজ্ঞাপন
মুলতানে ব্যানার হাতে নিয়ে জনগণের বিজয়োল্লাস। ছবি: এএফপি
মুলতানে ব্যানার হাতে নিয়ে জনগণের বিজয়োল্লাস। ছবি: এএফপি

বহু মানুষ এই যুদ্ধবিরতিকে জাতীয় গর্ব ও বহু প্রতীক্ষিত স্বস্তির মুহূর্ত হিসেবে দেখছেন।

গৃহিণী যুবাইদা বিবি বলেন, যুদ্ধ কেবল দুঃখ আর ক্ষতি বয়ে আনে। এখন শান্তি ফিরে আসছে- এ যেন ঈদের আনন্দ। আমরা জয়ী হয়েছি।

ইসলামাবাদে পাকিস্তানি মহিলারা পতাকা হতে নিয়ে বিজয় উদযাপন করেছেন। ছবি: এএফপি
ইসলামাবাদে পাকিস্তানি মহিলারা পতাকা হতে নিয়ে বিজয় উদযাপন করেছেন। ছবি: এএফপি

লাহোরের তরুণ মোহাম্মদ ফাতেহ বলেছেন, আজ পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী দৃঢ় জবাব দিয়েছে, আর ভারত বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হতে।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইসলামাবাদে সাধারণ মানুষ বিজয়োল্লাস করেছেন। ছবি:  রয়টার্স
যুদ্ধবিরতি ঘোষণার পর ইসলামাবাদে সাধারণ মানুষ বিজয়োল্লাস করেছেন। ছবি: রয়টার্স

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা।

যুদ্ধবিরতি ঘোষণার পর লাহোরে জাতীয় পতাকা নিয়ে বিজয়োল্লাস করছেন: ছবি এএফপি
যুদ্ধবিরতি ঘোষণার পর লাহোরে জাতীয় পতাকা নিয়ে বিজয়োল্লাস করছেন: ছবি এএফপি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে।

সূত্র: ডন ও জিও নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন