বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছিল।

বিজ্ঞাপন

থাইল্যান্ড বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, জরুরি পরিকল্পনা অনুসারে ফ্লাইটটির ১৫৬ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় বিমানটিতে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা। তবে প্রাথমিক তল্লাশির পর কোন ধরনের বোমা বা নিরাপত্তা হুমকি খুঁজে পাওয়া যায়নি। বোমা হামলার হুমকির চিরকুট পাওয়া যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে থাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় ফ্লাইটটি উড্ডয়ন করে। নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট পাওয়ায় পাইলট মাঝ আকাশে ফ্লাইট ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন। দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল।

বৃহস্পতিবার আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর এই ঘটনাটি ঘটলো।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন