চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি যোগাযোগ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায় এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আশা করা যায়, আমরা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি।’
কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নাকি সরাসরি বার্তা এসেছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি ইরানের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। চুক্তি সম্পর্কিত অগ্রগতি দেখার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


