চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে মূল সমস্যাগুলো সমাধানে হস্তক্ষেপ করতে বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি লন্ডন সফরের সময় এই আহ্বান জানান। গত মে মাসে সংঘাতের পর চলমান উত্তেজনার মধ্যে তিনি এ আহ্বান জানালেন। যেখানে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।
বিলাওয়াল পাকিস্তানের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অপ্রমাণিত অভিযোগগুলোর জবাব দেওয়া। প্রতিনিধিদলে আরো আছেন হিনা রাব্বানি খার এবং খুররম দস্তগীর; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজুয়ারি এবং বুশরা আঞ্জুম বাট। এ ছাড়াও আছেন জ্যেষ্ঠ দূত জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া। দলটি এরআগে যুক্তরাষ্ট্র সফর করেন। লন্ডনস থেকে তাদের ব্রাসলেসে যাওয়ার কথা রয়েছে।
লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সংঘাতের সময় আমাদের দিকেই পাল্লা ভারি ছিল। এরপরও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে, ভবিষ্যতে নিরপেক্ষ কোনো স্থানে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আরো সংলাপ হবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর এখন জম্মু ও কাশ্মীরবিরোধ শিগগিরই সমাধান হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, ট্রাম্প সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশাবাদী তিনি। কারণ সংঘাতের সময় পাকিস্তানের প্রতিরক্ষা অবস্থান ভারতের চেয়ে ভালো ছিল।
বিলাওয়াল দাবি করেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত করলেও বিশ্বশান্তিরি প্রতি স্মামন দেখিয়ে মাত্র ছয়টি ভূপাতিত করেছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে।
বিলাওয়াল আরো বলেন, পাকিস্তান আশা করে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যই যেই হোক না কেন, তারা সবাই তাদের ভূমিকা পালন করবে। সেইসাথে ভারতকে আলোচনার মাধ্যমে দুইদেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য রাজি করাবে। তিনি বলেন, সব সমস্যার সমাধান কাশ্মীর থেকেই শুরু হবে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

