ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেহরান ও বুশেহর প্রদেশের আকাশে কয়েকটি আগত ড্রোন ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
ফার্স সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, একটি ড্রোন রাজধানী তেহরানের আকাশে এবং আরো দুটি দক্ষিণ-পূর্ব বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ শহরের কাছে ভূপাতিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলোকে দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা আধুনিক ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

