হুথিদের রুখতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন সরকার

হুথিদের রুখতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেন সরকার
ছবি: সংগৃহীত

হুথিদের পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবাহ বলেন, দেশটির স্থিতিশীলতা বজায় রাখা বিশ্বের স্বার্থেই জরুরি।

আফরাহ আল-জুবাহ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘উত্তেজনা প্রশমন ও শান্তির সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আমরা আমাদের ভাই, বন্ধু এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা ইয়েমেনের জনগণ, তাদের রাষ্ট্র এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, হুথি মিলিশিয়াদের মোকাবিলায় এই সহায়তা প্রয়োজন। হুথিরা অস্ত্রের জোরে জনগণের ইচ্ছাশক্তিকে জিম্মি করে রেখেছে এবং সন্তানদের জীবন ধ্বংস করছে।

তিনি আরো বলেন, এই মিলিশিয়া ও তাদের অপরাধের ঝুঁকি ইয়েমেনের সীমানা ছাড়িয়ে গেছে। তাই তাদের আগ্রাসন ও বিশ্বাসঘাতকতামূলক অভ্যুত্থানের অবসান ঘটানো এখন একটি যৌথ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক দায়িত্ব ও স্বার্থে পরিণত হয়েছে, যার জন্য প্রয়োজন দৃঢ় অবস্থান এবং কার্যকর সহায়তা।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন