আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তাঁর রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।

সূত্র : আল–জাজিরা।.

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন