যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ১০

নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে এক অনুষ্ঠানে গাড়ির ধাক্কায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসির

শহরের জরুরি প্রস্তুতি বিভাগ নোলা রেডির কর্মকর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নোলা রেডি জানায়, শহরের অষ্টম ডিস্ট্রিক্টের খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বড় ভিড়ের মধ্যে গাড়িচাপায় হতাহতের ঘটনায় কাজ করছে তারা।

বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন