পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ বিচ্ছিন্নতাবাদীকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেনটি থামতে বাধ্য করা হয়। জিম্মি করা হয় ট্রেনে থাকা প্রায় ৫শ যাত্রীকে। হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।
বেলুচ লিবারেল আর্মি (বিএলএ) বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়কগুলোতে প্রায়ই হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

