আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে হোটেলে ইসরাইলি হামলা, নিহত ৪

আমার দেশ অনলাইন

লেবাননে হোটেলে ইসরাইলি হামলা, নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরাইলের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল–জাজিরা অ্যারাবিক।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে হামলার লক্ষ্যবস্তু বা এর পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরাইলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন