আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

বিশ্বের অন্যতম পাথওয়ে হরমুজ প্রণালি পেরিয়ে এলপিজি, এলএনজি ও রাসায়নিক দ্রব্য নিয়ে জ্বালানিবাহী আটটি জাহাজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। ইতিমধ্যে জাহাজগুলোর মধ্যে চারটি বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। বাকি চারটি জাহাজ আগামী ১৪ মার্চের মধ্যে বন্দরে এসে পৌঁছাবে। তবে জ্বালানি ছাড়াও অন্যান্য পণ্য নিয়ে আরও সাতটি জাহাজসহ ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করে মোট ১৫টি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমা ছুঁয়েছে।

বিজ্ঞাপন

রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই গত ২৮ ফেব্রুয়ারি জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। এতে জাহাজগুলোকে যুদ্ধ পরিস্থিতিতে পড়তে হয়নি। কাতারের লাস লাফফান বন্দর থেকে আল জোর নামে একটি জাহাজ ৬৩ হাজার ৩৮৩ টন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে গত ৩ মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া একই বন্দর থেকে আল জাসসাসিয়া নামে একটি জাহাজ ৬৩ হাজার ৭৫ টন এলএনজি নিয়ে গত ৫ মার্চ বন্দরে এসেছে এবং একই বন্দর থেকে লুসাইল নামে একটি জাহাজ ৬২ হাজার ৯৮৭ টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে৷ এছাড়া ওমানের সোহার বন্দর থেকে এলপিজি সেভান নামে একটি জাহাজ ২২ হাজার ১৭২ টন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে, যা আগামী ৯ মার্চ বার্থিং করা হবে। একই বন্দর থেকে জি ওয়াইএমএম নামে একটি জাহাজ ১৯ হাজার ৩১৬ টন জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং বে ইয়াসু নামে একটি জাহাজ ৫ হাজার ১৯ টন এমইজি (মনো ইথিলিন গ্লাইকল) রাসায়নিক দ্রব্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর বাইরে আল গালায়েল ও লেব্রিথাহ নামে লাইবেরিয়ার পতাকাবাহী দুটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় এসেছে। এগুলোর একটিতে ৫৭ হাজার ৬৬৫ টন, আরেকটিতে ৬২ হাজার টন এলএনজি রয়েছে। এ দুটি জাহাজ আগামী ১১ ও ১৪ মার্চ বন্দরের টার্মিনালে এসে পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে গতকাল জানানো হয়েছিল, মোট ১৫টি জাহাজ এলএনজি ও এলপিজি এবং সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে বাংলাদেশের জলসীমায় পৌঁছায়। রোববার জ্বালানিবাহী জাহাজগুলোর আলাদা পরিসংখ্যান দিলে বন্দর কর্তৃপক্ষ। জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরে এলপিজি ও এলএনজিবাহী আটটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় এসেছে পৌঁছেছে। জ্বালানি পণ্যবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা বার্থিং শুরু করব। জ্বালানি জাহাজগুলোকে দ্রুত খালাস করতে আমরা তৎপর রয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...