পাক-ভারত যুদ্ধবিরতি: ট্রাম্পের মধ্যস্ততার দাবি নাকচ মোদির

পাক-ভারত যুদ্ধবিরতি: ট্রাম্পের মধ্যস্ততার দাবি নাকচ মোদির

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করেছেন ভারতীয় প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মোদি বলেন, ‘কোন বিশ্বনেতা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে বলেননি।’ খবর টিআরটি গ্লোবালের।

তবে মোদি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে, বিশ্বনেতা বলেছেন।

বিজ্ঞাপন

গত ৭ মের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন প্রায় ৩০ বার দাবি করেছে, পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে। ইসলামাবাদ ওয়াশিংটনের ভূমিকা স্বীকার করেছে। তবে নয়াদিল্লি তা অস্বীকার করে আসছে।

গত ২২ এপ্রিল পেহেলগামের বৈসরণ রিসোর্টে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৫ ভারতীয় ও ১ জন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল। সবাই ছিলেন পর্যটক। সেই হামলার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত।

ভারত হামলাকারীদের মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে। যা ইসলামাবাদ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

গত মে মাসে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার আগে চার দিনের তীব্র সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সোমবার স্কটল্যান্ড সফরকালে ট্রাম্প বলেন, ‘আমি যদি পাশে না থাকতাম, তাহলে এখনই ছয়টি বড় যুদ্ধ চলত। ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতো।’

তবে মোদী দাবি করেছেন, পাকিস্তানই যুদ্ধ বন্ধের আবেদন করেছিল। কারণে ইসলামাবাদ ভারতের আক্রমণের তীব্রতা অনুভব করতে পেরেছিল।

পার্লামেন্টে কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী মোদির কাছে জানতে চান, যুদ্ধবিরতিতে মধ্যস্তততা করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন কিনা। তার এ প্রশ্নের জবাবে মোদি বলেন, কোন বিদেশী নেতা যুদ্ধ বন্ধ করেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন