যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
US Drone

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের আকাশে ড্রোনটি ভূপাতিত করে ধ্বংস করা হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, আন্দিমেস্ক শহরের ওপর দিয়ে অনধিকার প্রবেশ করা ওই শত্রু বিমানটি তাদের অ্যারোস্পেস বা মহাকাশ বাহিনীর সদস্যরা নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম হন।

বিবৃতিতে ড্রোনটি ধ্বংস করার কৌশলগত দিক উল্লেখ করে আইআরজিসি জানিয়েছে যে তাদের বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া সম্পূর্ণ নতুন ও আধুনিক প্রযুক্তির একটি দেশীয় বিমান প্রতিরক্ষাব্যবস্থার সফল ব্যবহারের মাধ্যমে এই আক্রমণাত্মক ড্রোনটিকে আকাশেই নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন