বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের হামলায় পিছু হটবে না ইরান, বড় ক্ষয়ক্ষতিও মেনে নিতে প্রস্তুত

যুক্তরাষ্ট্রের হামলায় পিছু হটবে না ইরান, বড় ক্ষয়ক্ষতিও মেনে নিতে প্রস্তুত
ছবি: সংগৃহীত।

লন্ডনভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক অ্যালেক্স আলফিরাজ শিয়ার্সের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরানের প্রধান কৌশলগত লক্ষ্য হলো নিজেদের টিকে থাকা।

আল জাজিরাকে তিনি বলেন, ‘ইরান প্রমাণ করেছে যে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করতেও প্রস্তুত। তাই যুক্তরাষ্ট্র যত বেশি ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে, তাতে প্রতিশোধমূলক জবাব দেওয়া থেকে তেহরান সরে আসবে না, কারণ তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।’

বিজ্ঞাপন

শিয়ার্স বলেন, ইরানের দ্বিতীয় লক্ষ্য হলো পুনর্গঠন, আর তৃতীয় লক্ষ্য আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে নিয়ে আসা।

তিনি আরো বলেন, আর এই দুটি লক্ষ্য অর্জনের জন্য ইরানকে দেখাতে হবে যে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম, কারণ এটিই তাদের সবচেয়ে বড় দর কষাকষির

হাতিয়ার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

শিয়ার্স বলেন, ‘মনে করেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি এখনও ইরানের জন্য অত্যন্ত শক্তিশালী হুমকি হিসেবে রয়ে গেছে।’

একই সঙ্গে তিনি আরও বলেন, ট্রাম্পের মতো কারো পক্ষে, যিনি নিজেকে একজন “দক্ষ দরকষাকষিকারী” হিসেবে দেখেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার সমর্থকদের কাছে এই ধারণাটি বিক্রি করা কঠিন হবে যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হয়েছে এবং এই সংঘাত বৃথা যায়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন