এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো কমেছে। সোমবার সকালে লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করে রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নেন। নিষেধাজ্ঞাগুলো কার্যকরের নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পরিকল্পনাও ছিল।
এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছায়, যা গত মে মাসের পর সর্বোচ্চ।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


