এফ-৩৫ ক্রয় থেকে সরে আসল ভারত

এফ-৩৫ ক্রয় থেকে সরে আসল ভারত

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চরম টানাপোড়েন পড়েছে। এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে সরে আসছে ভারত। ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটা জানা যায়। খবর হিন্দুস্তান টাইমসের ।

ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লুমবার্গ জানিয়েছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা F-35 স্টিলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর হোয়াইট হাউস সফরের সময়, ট্রাম্প ভারতে জেটগুলি বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন। তবে, ভারতীয় কর্মকর্তারা বলেছেন যে সরকার ভারতে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম ডিজাইন এবং উৎপাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি অংশীদারিত্বে বেশি আগ্রহী।

বিজ্ঞাপন

প্রতিবেদনের সূত্রে জানা যায়, ভারত নাকি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে যে, তারা আর এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে , ভারতে F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি ব্রিটিশ নেভির একটি এফ-৩৫ যুদ্ধবিমান ৩৮ দিন ‘গরমের ছুটি’ কাটিয়ে কেরলে উড়ে গেছে। তিরুবনন্তপুরমে জরুরি অবতরণের পর সেই বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ৩৮ দিন পর তা ফিরে যায় বিমানটি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যালিফর্নিয়ায় বিধ্বস্ত হয় মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-এর অন্তর্গত ছিল। তবে কীভাবে এবং কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন