আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলন মাস্কও

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলন মাস্কও

ইরান যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। এতে যোগ দিয়েছিলেন বিলিয়োনিয়ার ইলন মাস্কও।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মোদিকে ফোন করেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দুজন মার্কিন কর্মকর্তার বরাতে নিশ্চিত হওয়া গেছে যে, এই ফোনালাপে ইলন মাস্কও ছিলেন। যুদ্ধের মতো সংবেদনশীল সময়ে দুই দেশের শীর্ষ নেতার কথোপকথনে কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতি খুবই অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক খুব ভালো এবং এটি একটি গঠনমূলক আলোচনা ছিল।’

সূত্র: এনডিটিভি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...