আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা বিধিমালা কার্যকরে ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যৌথ নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। খবর খালিজ টাইমসের।
এদের মধ্যে আবাসন বিধিমালা লঙ্ঘনের জন্য ১২ হাজার ১৫৩ জন, শ্রম আইন লঙ্ঘনের জন্য ২ হাজার ৮৪৫ জন এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের জন্য ৪ হাজার ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় আটক হয় ৬৬৩ জন।
এদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরবের বাইরে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম লঙ্ঘনকারীদের পাশাপাশি, তাদের সহায়তাকারীদেরও অভিযুক্ত করা হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং গোপনে আশ্রয় দেওয়ার কাজে জড়িত ছিলেন ২৮ জন।
গ্রেপ্তার হওয়া অবৈধ প্রবাসীদের মধ্যে ১৪ হাজার ৮৯৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এক হাজার ৩৮৯ জনকে তাদের ভ্রমণ নথিপত্র ঠিক করার কথা বলা হয়েছে, আর ১৫ হাজার ৫৮৫ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘনকারীদের সৌদিতে প্রবেশে সহায়তাকারী, রাজ্যের অভ্যন্তরে পরিবহনকারী, আশ্রয় প্রদানকারী বা যেকোনো সহায়তা বা পরিষেবা প্রদানকারীদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
এছাড়া পরিবহনের মাধ্যম এবং আশ্রয়ের জন্য ব্যবহৃত বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি
খামেনি ও তার ছেলেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প