আন্তর্জাতিক মহলে ইসরাইল ক্রমেই একঘরে হয়ে পড়ছে

আন্তর্জাতিক মহলে ইসরাইল ক্রমেই একঘরে হয়ে পড়ছে

গাজায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে ইসরাইল কূটনৈতিক ভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, “গাজা উপত্যকার মানবিক সংকট এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের কারণে ইসরাইল ক্রমশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

বৃহস্পতিবার ইসরাইল যাওয়ার আগে এক বিবৃতিতে ওয়াদেফুল বলেন, ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের উপর সাম্প্রতিক জাতিসংঘ সম্মেলন - যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্জন করেছে - তা প্রমাণ করে যে "ইসরায়েল নিজেকে ক্রমশ সংখ্যালঘুতে খুঁজে পাচ্ছে"।

এর আগে ওযাডেফুল বলেছিলেন, ইসরাইল যেন উচ্ছেদ বা দখল নীতিতে না যায়, তা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা দ্রুত, নিরাপদ ও পর্যাপ্তভাবে প্রবেশের ব্যবস্থা না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে ।

উল্লেখ্য জার্মানি স্পষ্ট করেছে, দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আলোচনার মাধ্যমেই সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন