মনে হচ্ছে আমি আল-আকসার মালিক: ইসরাইলি মন্ত্রী

আমার দেশ অনলাইন

মনে হচ্ছে আমি আল-আকসার মালিক: ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, নিজেকে আল-আকসা মসজিদের ‘মালিক’ বলে মনে হচ্ছে। ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসায় অভিযান চলাকালে বেন গভির এই বিতর্কিত মন্তব্য করেন।

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির রোববার জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেন। এরপর তিনি বলেছেন, সেখানে পা রেখে তার মনে হচ্ছে তিনিই সে জায়গার মালিক। ইহুদি উপাসকদের জন্য সেখানে আরো বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন

তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বেন গভির বলেন, ‘আমার আজ মনে হচ্ছে, আমিই এখানের মালিক। এখনো আরো অনেক কাজ বাকি, আরো উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরো বেশি করতে চাপ দিতে থাকব। আমাদের আরো ওপরে উঠতে হবে।’

এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ৪০ দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং শুক্রবার জুমার নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেনি।

আল-আকসার তত্ত্বাবধায়ক জর্ডান বলেছেন, বেন গভিরের এই সফর স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং এটি ‘পবিত্রতার অবমাননা, নিন্দনীয় উত্তেজনা এবং অগ্রহণযোগ্য উসকানি।’ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতি আরো অস্থির করে তুলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন