লন্ডনের পরিবহন সংস্থায় সাইবার হামলায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

লন্ডনের পরিবহন সংস্থায় সাইবার হামলায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

২০২৪ সালে লন্ডনের গণপরিবহন সংস্থায় বড় ধরনের সাইবার হামলার দায়ে ব্রিটিশ-বাংলাদেশি থালহা জুবায়ের তার ব্রিটিশ সহযোগী ওয়েন ফ্লাওয়ার্সকে ৫ বছর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালত এই রায় দেন। ২০ বছর বয়সী থালহা জুবায়ের ও ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) হ্যাক করার কথা স্বীকার করেন।এই সাইবার হামলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে খরচ হয়েছিল ২৯ মিলিয়ন পাউন্ড। ওই সাইবার হামলার কারণে টিএফএলের ডিজিটাল অবকাঠামো কয়েক দিনের জন্য প্রায় অচল হয়ে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ অনলাইন সেবা। স্থবির হয়ে পড়েছিল যাত্রীসেবা। এই হামলার ক্ষতি ঠিক করতে প্রায় ৬ মাস সময় লাগে।

বিজ্ঞাপন


টিএফএল সিস্টেমে প্রবেশাধিকার পাওয়ার পর জুবায়ের ও ফ্লাওয়ার্স ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করে টিএফএল হ্যাক করেন। জুবায়ের পূর্ব লন্ডনে তার বাবা-মায়ের ফ্ল্যাট থেকে, আর ফ্লাওয়ার্স মধ্য ইংল্যান্ডে তার দাদির বাড়ি থেকে এই কাজ করেন।

রায়ে বিচারক মার্ক টার্নার বলেন, এটি রাষ্ট্র-সমর্থিত কোনো অন্তর্ঘাত ছিল না। আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’ নিজেদের সক্ষমতা প্রমাণের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিল। এই হামলা ছিল একধরনের বেপরোয়া বাহাদুরি।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন