ইরান যুদ্ধের কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম বলেছেন, এ অঞ্চলে 'নির্ভরযোগ্য' জ্বালানি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। টোকিওতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির লক্ষ্য হলো ‘আমাদের দেশের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি থাকা এবং আমাদের বন্ধু ও মিত্রদের কাছে জ্বালানি বিক্রির সক্ষমতা নিশ্চিত করা।’
তিনি বলেন, এই অঞ্চলে ‘নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ’ জ্বালানি সরবরাহ‘ একটি সন্ত্রাসী শাসনের’ মাধ্যমে ব্যাহত হতে পারে না।’
বার্গাম গুরুত্বপূর্ণ বিরল খনিজগুলোর নিরাপদ সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বৈঠকে অংশ নেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭ দেশের প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান যুদ্ধ: উপসাগরে কি ‘পানি’ হয়ে উঠছে নতুন যুদ্ধের অস্ত্র?