প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার ককরোচ পার্টির নেতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দীপকে লেখেন, ‘কালকের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরু করবে। তারপর দেশের প্রতিটি শহরে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। এই গান্ধীজয়ন্তীতে গণতন্ত্র রক্ষা করার শপথ নিন।’
বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপি ও ভোটাধিকার ক্ষুণ্ন করার অভিযোগ তোলেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া, ভারতের নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি দাবি করেন, লোকসভা থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা নির্বাচনÑসব ক্ষেত্রেই ভোটচুরি হয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


