চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংস্থা সিনহুয়া নিউজ জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পে তিব্বতে ১৩০ জন আহত হয়েছে। এর আগে সিনহুয়া জানিয়েছিল, ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬২ জন। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

বিজ্ঞাপন

এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটানেও অনুভূত হয়েছে। নেপালেও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন