ইসরাইলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের

ইসরাইলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতির সমাধানে কোনো সাড়া না এলে সম্মিলিতভাবে কঠোর অবস্থানে যাবে ফ্রান্স। শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ ইসরাইলকে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মানবিক সহায়তা আটকে রেখে গাজায় এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ম্যাক্রোঁ বলেন, আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে গাজার এই মানবিক পরিস্থিতির সমাধানে কোনো সাড়া না এলে আমাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর করতে হবে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট এখনও আশাবাদী যে, ইসরাইল তার অবস্থান পরিবর্তন করবে এবং একটি কার্যকর মানবিক সাড়া পাওয়া যাবে।

ওদিকে, ফ্রান্স এবং সৌদি আরব আগামী ১৭ থেকে ২০ জুন একটি জাতিসংঘ সম্মেলন আয়োজন করছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা এবং একই সঙ্গে ইসরাইলি নিরাপত্তা নিশ্চিত করার একটি কাঠামো উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন